অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় ০১/০১/২০১১ সালে প্রতিষ্টিত সনামধন্য আমবাগান উচ্চ বিদ্যালয়টি প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারণ বিকাশে নিজেদেরকে প্রতিষ্ঠিত জাতীয় কারীকুলাম অনুযায়ী পাঠদানের পাশাপাশি জীবণমূখী শিক্ষা এবং ক্লান কার্যক্রমকে এই প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপ কর, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা শৃঙ্খলা এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখা-পড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। আমার বিশ্বাস প্রতিষ্ঠানটি অতি শীঘ্রই এই অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আমাদের এই স্বাপ্নিক যাত্রা আমি সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গুণীজন ও নেতৃবর্গসহ সংশ্লিষ্ট সকলের একান্ত সহযোগীতা প্রত্যাশা করছি।